• সর্বশেষ
  • জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের থাড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান

পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে দিকনির্দেশনা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। ৩০ কোটি ডলার মূল্যের এই রাডারটি ধ্বংস হওয়ায় ভবিষ্যতে এই অঞ্চলে হামলা ঠেকানোর সক্ষমতা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। মার্কিন এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলো দেখাচ্ছে, যুদ্ধের শুরুর দিনগুলোতে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মার্কিন ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ব্যবহৃত একটি আরটিএক্স করপোরেশনের ‘এন/টিপিওয়াই–২’ রাডার...বিস্তারিত

একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

একুশে পদকপ্রাপ্ত কবি, সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহানারা আরজু আর নেই। সোমবার (২ মার্চ) দুপুর দেড়টার দিকে গুলশানের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ৯৩ বছরের এই কবি। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। জাহানারা আরজু সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের মা। তার জীবনসঙ্গী মরহুম একেএম নুরুল ইসলাম ছিলেন ঢাকা হাইকোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং বাংলাদেশের উপরাষ্ট্রপতি। নুরুল ইসলামের ...বিস্তারিত