
যুক্তরাজ্যের সাসেক্স এলাকায় রাতের শেষ ভাগে বজ্রপাতের কারণে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা সারারাত কাজ করেন।
দমকল ও উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ক্রলির থ্যাচার ক্লোজ এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। ওয়েস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, ওই আগুনের সূত্রপাত হয় বজ্রপাত থেকে। একই সময়ে রাত ১২টার পর ইস্টবোর্ন ও বেক্সহিল এলাকায় আরো দুটি বাড়িতে বজ্রপাত হয়। কয়েক মিনিটের ব্যবধানে ঘটে যাওয়া এসব ঘটনায় দ্রুতই দমকলের চার
ইস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের একজন মুখপাত্র জানান, বজ্রপাতের কারণে দুটি বাড়িই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতজুড়ে আরো বজ্রপাত চলতে থাকায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ আরো কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, বজ্রপাত কিছুটা কমে এলে দমকলকর্মীরা বেক্সহিলের ঘটনাস্থলে কাজ চালিয়ে যান। সেখানে তারা উঁচু মইযুক্ত দমকল গাড়ি ব্যবহার করে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
পরে তারা আগুনের কারণে উত্তপ্ত থাকা অংশগুলোতে পানি ছিটিয়ে ঠান্ডা করার কাজ চালিয়ে যান। দুপুর ১২টার দিকে পুরো এলাকা আবারও পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তিনি আরো জানান, দীর্ঘ ও ব্যস্ত রাত পার করার পর ইস্টবোর্নের আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
অন্যদিকে ওয়েস্ট সাসেক্স ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, থ্যাচার ক্লোজ এলাকায় এখনো চারটি দমকল ইউনিট কাজ করছে। ধারণা করা হচ্ছে, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে বজ্রপাতের পরই সেখানে আগুনের সূত্রপাত হয়
এ পর্যন্ত কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে আবহাওয়া দপ্তর রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ইস্ট সাসেক্স ও কেন্টের বড় অংশে বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করেছিল। এই সতর্কতার মধ্যেই একাধিক বজ্রপাত ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে কয়েক দিন ধরে যুক্তরাজ্যে তীব্র গরম ও চরম তাপপ্রবাহ চলছিল। এরপর হঠাৎ বজ্রসহ বৃষ্টি ও ঝড় শুরু হয়।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর জানিয়েছে, গরম ও আর্দ্র আবহাওয়ায় বায়ুমণ্ডল অস্থিতিশীল হয়ে পড়ে, তখন বজ্রঝড়ের সম্ভাবনা বেড়ে যায়। বিশেষ করে কয়েক দিন টানা তীব্র রোদ থাকার পর এমন পরিস্থিতি তৈরি হলে বজ্রপাত ও ঝড়ের ঘটনা বেশি ঘটে।