
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় জুড়ে যাত্রীদের উপচে পড়া ভিড়। রয়েছে গণপরিবহণের ব্যাপক চাপ। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৫ মে) সকালে চন্দ্রা এলাকায় এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, আর মাত্র দুদিন পর ঈদুল আযহা। সোমবার সকাল থেকে চন্দ্রা এলাকা জুড়ে যাত্রী ও পরিবহনের ব্যাপক চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কালিয়াকৈর ৩ শতাধিক শিল্প কারখানা রয়েছে। লাখ লাখ মানুষের বসবাস। আর এসব কারখানার আজ একযোগে ছুটি হচ্ছে। ফলে দুপুরে পর এই মহাসড়ক ও চন্দ্রা এলাকায় মানুষের ঢল নামবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। উত্তরবঙ্গের ২৫ জেলা মানুষের একমাত্র প্রবেশ মুখ কালিয়াকৈর চন্দ্রা। ৬০ লাখ মানুষ চন্দ্রা দিয়ে তাদের বাড়ি যেতে হয়। ফলে চন্দ্রা নবীনগর, চন্দ্রা গাজীপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে এ সড়কে চলা যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের চেয়ে গণপরিবহণের চাপ দ্বিগুণ বেড়েছে। অভিযোগ রয়েছে গণপরিবহণে স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যুগেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে তারা।
রংপুর, বগুড়া যাত্রী ইউনুস, রনি, কাদের জানান, আপনাদের কাছে বলে লাভ কী, সব ঈদের আগে গাড়িতে ভাড়া বেশি দিয়ে বাড়ি যেতে হয়। নতুন কিছু না। আমাদের বিষয়ে কেউ কথা বলে না।
নাওজোড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, ভাড়া বেশি নিচ্ছে এরকম কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পুলিশ সদস্যরা মাঠে আছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই । এ ছাড়া চন্দ্রা এলাকাজুড়ে ১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মাঠে কাজ করছে।