সবশেষ মামলায় খায়রুল হকের জামিন

ডেস্ক রিপোর্ট
  ১১ আগস্ট ২০২৬, ০০:৪৭


জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মামলাটি জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অভিযোগে বনানী থানায় দায়ের করা হয়।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।
আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে একে একে আট মামলায় জামিনের পর বনানী থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় গত ৮ জুলাই খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়। এ নিয়ে গ্রেফতার দেখানো মোট ৯টি মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান এ বিচারপতি। তাই তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তারা আইনজীবীরা।