
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
মঙ্গলবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, বরিশালে বিভাগে ৭৩ জন, রংপুর বিভাগে ২২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন।
চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৭ হাজার ২১৪ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত মোট ১৫ হাজার ৮৩৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১ হাজার ৩২১ জন চিকিৎসাধীন আছেন।
উল্লেখ্য, ২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।