আবারও রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৬, ২৩:১২

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে রহস্যজনক এক প্রক্ষেপণাস্ত্রের (প্রজেক্টাইল) আঘাতে আগুন ধরে গেছে।
রোববার (১১ অক্টোবর) রাতে ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, এই হামলার ফলে বিমানবন্দরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর ঠিক একদিন আগেই শনিবার এই বিমানবন্দরে আরেকটি বড় ধরনের হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিনশতের বেশি মানুষ আহত হয়েছিলেন। একের পর এক এমন ভয়াবহ হামলায় পুরো রিয়াদজুড়ে থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

সূত্র: আল-জাজিরা