হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৬, ১৯:৩৫


ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রোববার (১১ অক্টোবর) দুই কূটনীতিক টেলিফোনে কথা বলেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, অঞ্চলের সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। রিয়াদ ও সানার মধ্যে সংলাপ শুরু করার ক্ষেত্রে সহায়তা করতে তেহরান প্রস্তুত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী উত্তেজনা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জোর দিয়ে বলেন, সামরিক পন্থার ওপর অটল থাকা ও রাজনৈতিক সমাধানকে উপেক্ষা করা হলে বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে।
আরাগচি পুনরায় উল্লেখ করেন, অঞ্চলের সংকটগুলোর কোনো সামরিক সমাধান নেই। তিনি বলেন, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং রাজনৈতিক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে।