ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে

ডেস্ক রিপোর্ট
  ২০ জুন ২০২৬, ২৩:৩৭


মার্কিন ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, আপনার ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা আপনারই দায়িত্ব।
আরও বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যে কাজগুলো করার অনুমতি রয়েছে সেগুলো হচ্ছে- পর্যটন, ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক এবং কোনো সভা বা সম্মেলনে যোগ দেওয়া।