নিউইয়র্কে ডা. ডোনারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিএনপির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট
  ২৪ জুন ২০২৬, ১৪:০০

যুক্তরাষ্ট্র সফররত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
রোববার (৭ জুন) সন্ধ্যায় নিউইয়র্কের একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রুকলিন ডেল ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান মজুমদার।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফোরামের সাবেক সভাপতি নাছিম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন শেষে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ মুক্তি লাভ করেছে। এরপর গত ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্যই হচ্ছে দেশের মানুষকে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক সমাজ উপহার দেওয়া।
চিকিৎসক হিসেবে নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে ডা. ডোনার আরও বলেন, "আমাদের প্রধান কাজ হচ্ছে সরকারের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যকে বেগবান করা। যুক্তরাষ্ট্রে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কীভাবে দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো যায়, মূলত সেই উদ্দেশ্য নিয়েই এই সফর।" 
তিনি প্রবাসে বসবাসরত সকল স্তরের বাংলাদেশিকে দেশের উন্নয়নে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সফল আয়োজনের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে ডা. মজিবুর রহমান মজুমদার বলেন, বিগত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা জাতিসংঘ ও হোয়াইট হাউসসহ প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজপথের এই ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করে প্রবীণ-নবীনের সমন্বয়ে একটি শক্তিশালী ‘যুক্তরাষ্ট্র বিএনপি’ গঠনের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।
একই সাথে তিনি প্রধান অতিথির বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি চিকিৎসকেরা দেশের স্বাস্থ্য খাতের অগ্রগতিতে যেকোনো অবদান রাখতে প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশনা বাস্তবায়নে তারা সর্বদা পাশে থাকবেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাবর আলী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ান, গিয়াস উদ্দিন, আক্তার হোসেন বাদল, মাকসুদ চৌধুরী, এম এ বাতিন, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সৈয়দা মাহমুদা শিরিন, ভিপি মো. আলমগীর খান, এটিএম হেলালুর রহমান, জামালুর রহমান চৌধুরী, কাজী আমিনুল ইসলাম স্বপন, তারেক চৌধুরী দিপু, মো. বাচ্চু মিয়া, সালেহ আহমেদ মানিক, রাশেদ রহমান, ফরহাদ হোসেন মৃধা, ফয়েজ আহমেদ, মাহমুদুল হক দুলাল, মুস্তাফিজুর রহমান প্রিন্স, খলিলুর রহমান রিপন, মো. মনির উদ্দিন, মইন আহমেদ, সারোয়ার, নুরুল ইসলাম, জাহিদ হাসান সুমন ও সাদ্দাম হোসেন প্রমুখ।