এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক
  ১২ মার্চ ২০২৬, ২৩:৫৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে রোববার (১৫ মার্চ) ঘোষণা করা হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)।
বিশ্লেষকদের মতে, সেরা সিনেমার বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার এনাদার’ এর মধ্যে। অনেকেই বলছেন, এবারের অস্কার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তায় ঢাকা। 
বৃহস্পতিবার (১২ মার্চ) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে মনোনয়নপ্রাপ্ত সিনেমা ও অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। 
ভ্যাম্পায়ার ঘরানার হরর মুভি ‘সিনার্স’ সর্বকালের সব রেকর্ড ভেঙে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে। ‘ওয়ান ব্যাটল আফটার এনাদার’ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে।  পাশাপাশি ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ নয়টি করে মনোনয়ন পেয়েছে। 

সেরা সিনেমা 

•    বিউগোনিয়া 
•    এফ ওয়ান 
•    ফ্র্যাঙ্কেনস্টাইন 
•    হ্যামনেট 
•    মার্টি সুপ্রিম 
•    ওয়ান ব্যাটল আফটার এনাদার 
•    দ্য সিক্রেট এজেন্ট 
•    সেন্টিমেন্টাল ভ্যালু 
•    সিনার্স 
•    ট্রেন ড্রিমস 

সেরা পরিচালক 

•    পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার এনাদার) 
•    রায়ান কুগলার (সিনার্স) 
•    জশ স্যাফডি (মার্টি সুপ্রিম) 
•    হোয়াকিম ট্রায়ার (সেন্টিমেন্টাল ভ্যালু) 
•    ক্লোই ঝাও (হ্যামনেট)

সেরা অভিনেতা 

•    টিমোথি শ্যালামে (মার্টি সুপ্রিম) 
•    লিওনার্দো ডি ক্যাপ্রিও (ওয়ান ব্যাটল আফটার এনাদার) 
•    ইথান হক (ব্লু মুন) 
•    মাইকেল বি. জর্ডান (সিনার্স) 
•    ভাগনার মৌরা (দ্য সিক্রেট এজেন্ট)

সেরা অভিনেত্রী 

•    জেসি বাকলি (হ্যামনেট) 
•    রোসে বিয়ারনে (ইফ আই হ্যাড লেগস, আই’ড কিক ইউ) 
•    কেইট হাডসন (সং সাং ব্লু) 
•    রেনাটে রেইন্সভে (সেন্টিমেন্টাল ভ্যালু) 
•    এমা স্টোন (বিউগোনিয়া)

সেরা পার্শ্ব অভিনেতা

•    বেনিসিও ডেল টোরো (ওয়ান ব্যাটল আফটার এনাদার) 
•    জ্যাকব ইলোর্ডি (ফ্র্যাঙ্কেনস্টাইন) 
•    ডেলরই লিন্ডো (সিনার্স) 
•    শন পেন (ওয়ান ব্যাটল আফটার এনাদার) 
•    স্টেলান স্কার্সগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)

সেরা পার্শ্ব অভিনেত্রী 

•    এলি ফ্যানিং (সেন্টিমেন্টাল ভ্যালু) 
•    ইনগা ইবসডটার লিলিয়াস (সেন্টিমেন্টাল ভ্যালু) 
•    অ্যামি মাডিগান (ওয়েপন্স)
•    উনমি মোসাকু (সিনার্স) 
•    টেয়ানা টেইলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম 

•    দ্য সিক্রেট এজেন্ট (ব্রাজিল) 
•    ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (ফ্রান্স) 
•    সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে) 
•    সিরাত (স্পেন) 
•    দ্য ভয়েস অব হিন্দ রজব (তিউনিসিয়া)

সেরা অ্যানিমেশন 

•    আর্কো 
•    এলিও 
•    কেপপ ডেমন হান্টার্স 
•    লিটল অ্যামেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন 
•    জুটোপিয়া টু

সেরা প্রামাণ্যচিত্র 

•    দ্য আলাবামা সলিউশান 
•    কাম সি মি ইন দ্য গুড লাইট 
•    কাটিং থ্রু রকস 
•    মিস্টার নোবডি এগেইন্সট পুতিন 
•    দ্য পার্ফেক্ট নেইবার

অন্তত ৮ এর বেশি বিভাগে মনোনয়ন পাওয়া সিনেমার তালিকা 

•    সিনার্স (১৬) 
•    ওয়ান ব্যাটল আফটার এনাদার (১৩) 
•    ফ্র্যাঙ্কেনস্টাইন (৯) 
•    মার্টি সুপ্রিম (৯) 
•    সেন্টিমেন্টাল ভ্যালু (৯) 
•    হ্যামনেট (৮)