অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা

বিনোদন ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। অভিনয় করেছেন সিনেমাতেও। ‘মৃত্তিকা মায়া’ ও ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ক্যারিয়ারের মাঝপথে ২০২০ সালের শেষের দিকে বিয়ে করে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
বর্তমানে কয়েক বছর ধরে জাপানে বসবাস করছেন অপর্ণা। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তার স্বামী ও বাবাও জাপানে থাকেন বলে জানান নায়িকা।
অপর্ণা বলেন, ‘এখানে শিক্ষকতা করছি। ভালো আছি। কিন্তু প্রতিদিন বাংলাদেশকে মিস করি। প্রতিমুহূর্তে মিস করি। হাজার হলেও আমার দেশ তো। দেশকে খুব ভালোবাসি। এখানে ভালো আছি, তারপরও নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি।’
অভিনয়জীবন মিস করেন কী না—জানতে চাইলে অপর্ণার সরল উত্তর, ‘প্রচণ্ড মিস করি অভিনয়জীবন। প্রতিনিয়ত মিস করি।’
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
অপর্ণা মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ‘ভালোবাসি তবুও’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অপূর্ব। তবে ‘হাউজফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।