হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, আক্রান্ত ১৩০০

স্বাস্থ্য ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ১৩০০ জন।রোববার (৪ অক্টোকর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৮ জন। নিশ্চিত হামে আক্রান্ত ৮২ জন।
মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে ১০৩ জনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে এক লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।