
ইসরায়েলে চালানো সর্বশেষ হামসলায় দুইশরও বেশি মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ইরান।
ইসরায়েল শতাধিক মানুষ আহতের তথ্য দিলেও; এখনো কেউ মারা যায়নি বলে দাবি করেছে। তবে বিপ্লবী গার্ড জানাল তাদের হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২২ মার্চ) বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, তারা ‘অপারেশন ট্র প্রমিজ-৪’— এর ৭৩তম হামলা চালিয়েছে। এতে দখলকৃত ফিলিস্তিনের (ইসরায়েলের) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে।
বিবৃতি বিপ্লবী গার্ড আরও বলেছে, নতুন হামলা চালানো হয়েছে বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের শহীদ সেনাদের সাহসিকতাকে উৎস্বর্গ করে। এই হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। হামলা পরিচালনা করেছে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স।
ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর নতুন এ হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত গাটকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।
হামলার পর ঘটনাস্থল থেকে করা বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে বিপ্লবী গার্ড আরও বলেছে, ২০০ জন আহত বা নিহত হলেও ইসরায়েলি সরকার সংবাদ চেপে রাখছে।