কবিতা "এই তুমিটা"

সাহিত্য ডেস্ক
  ১৬ মার্চ ২০২৬, ১৯:০৮

এই তুমিটা
দিলরুবা খানম 


কি এমন বলেছি তোমাকে বলো !! 
এতো অবহেলায় কেনো বিষাদ করলে প্রতিটিক্ষণ?? 
শীতের ঝরা পাতাদেরওতো কত গল্প থাকে দুঃখ থাকে সুখ থাকে
আমি না হয় সেই ঝরা পাতাই হলেম
একবার তাকিয়ে দেখো শীতের পড়ন্ত বিকেলে 
মলিন তামাটে সেই পাতায় ম্লান রোদ
ঠিকরে   চকচকে আলো দিচ্ছে দেখো !! 
ক্ষয়ে যাওয়া মন আর নতুন করে 
ক্ষয়ে যায় না 
শুধু একটি উচ্ছসিত তুমিটার চাদরে 
নিজেকে আবৃত করতে চায় 
নেহায়েত প্রানটা বেঁচে আছে বলে,,,,,