
"সম্পর্কের আয়না"
সেলিনা পারভীন
রিয়েক্ট নিয়ে এত হিসাব কেন?
লাইক দিলে লাইক,
লাভ দিলে লাভ,
কেয়ার দিলে কেয়ার-
এটাই তো সম্পর্কের স্বাভাবিক ভাষা।
তুমি যদি আমার উপস্থিতিকে
শুধু তালিকার একটি নাম ভাবো,
তবে আমিও তোমাকে
হৃদয়ের মানুষ ভাবার দায়ে নেই।
মনে হিংসা,
মুখে মায়া,
আর সম্পর্কের তালিকায়
জোর করে পড়ে থাকা-
এ কেমন সম্পর্ক?
যেখানে আমার ভালো থাকায়
তোমার ভেতরটা পুড়ে যায়,
সেখানে আমার পাশে থাকার
অভিনয়টা বন্ধ করো।
খুব কষ্ট করে
কারও ফ্রেন্ড লিস্টে জায়গা দখল করে
নামটা বাঁচিয়ে রাখার চেয়ে
সম্মানের সঙ্গে সরে যাওয়া
অনেক বেশি সুন্দর।
কারণ-
সম্পর্ক ভিক্ষা করে টিকিয়ে রাখতে হয় না,
দুই পক্ষের আন্তরিকতাতেই
সম্পর্ক বেঁচে থাকে।
যাকে সম্পর্কের মর্যাদা দেবে,
তাকে অগ্রাধিকার দাও।
সময় দাও,
সম্মান দাও,
তার অনুভূতির মূল্য দাও।
শুধু প্রয়োজনের সময়
আপন হয়ে উঠলে
সম্পর্ক হয় না,
সেটা সুবিধার হিসাব।
আর একটা কথা মনে রেখো-
মানুষ বোকা নয়,
শুধু অনেক সময়
সম্পর্কের সম্মান রাখতে গিয়ে
অনেক কিছু দেখেও না দেখার ভান করে।
কিন্তু সেই নীরবতাকে
দুর্বলতা ভেবো না।
কারণ একদিনে
মানুষ কথা বলা বন্ধ করে না,
শুধু তোমাকে নিয়ে
কথা বলার আগ্রহটাই হারিয়ে ফেলে।
তখন রিয়েক্ট থাকবে,
ফ্রেন্ড লিস্ট থাকবে,
নামটাও হয়তো থাকবে-
শুধু থাকবে না
সম্পর্কটা।
তাই সম্পর্ককে মায়া করলে
অগ্রাধিকার দিতে শেখো,
সম্মান করতে শেখো,
হিংসা নয়-
হৃদয় নিয়ে পাশে দাঁড়াতে শেখো।
নইলে দূরত্বই ভালো।
কারণ-
নামমাত্র সম্পর্কের ভিড়ে থাকার চেয়ে
একাকী থাকা অনেক বেশি সম্মানের।