দিলরুবা খানমের কবিতা

সাহিত্য ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৬, ১৯:১৯
আপডেট  : ১২ এপ্রিল ২০২৬, ১৯:৪২


এ আমার অভিমান 
দিলরুবা খানম

এ অভিমান চিনেছিলো কিনা তোমার উদাস মন আমার জানা নেই,
কবে দেবদারু বনের কাঠবিড়ালির 
লাফিয়ে বেড়ানোয় মনযোগ ছিলো তোমার
যখন পাশে থাকা আমিটা ছিলাম নিছক ছায়া সঙ্গী,,, 
বুনো ফুলের জড়তা কাটে পথিকের পায়ে মাড়িয়ে যাওয়ার ক্ষনে,,,, 
আর আমার জড়তা কাটে তোমার অবহেলায়। 
কোন এক বিষন্ন বিকেলে তোমার হাত ধরে বলেছিলাম চলো গোধূলি দেখি 
তুমি আমার হাত ধরে দিব্যি দাড়িয়েছিলে সেই ক্ষনে মনে হলো তুমি অনুভুতিহীন এক পাথর মূর্তি
আর আমি যেনো গোধূলির রাঙা আলোর পটে আঁকা একটি  জীবন্ত যন্ত্রণার ছবি। 
আচ্ছা,,,কতটা তোমাতে বিভোর হলে
আমি অবহেলা নয় তোমার অনুভুতি হতে পারবো???