"স্বপ্ন দেখা নয়কো বারণ" সুজল মুশফিক

সাহিত্য ডেস্ক
  ১২ এপ্রিল ২০২৬, ১৯:৪৪


"স্বপ্ন দেখা নয়কো বারণ"
সুজল মুশফিক

স্বপ্ন দেখা নয়কো বারণ 
জীবন তো আর থামবে না, 
আকাশ আছে মেঘও আছে 
বৃষ্টি তো আর মানবে না। 
নদও আছে নদীও আছে 
জোয়ার তো আর থামবে না। 
চোখের তারায় অশ্রু আছে 
অশ্রু কি আর পড়বেনা?
কষ্ট দিয়ে জীবন গড়া, 
মানুষ তো আর মানবে না। 
নষ্ট কথায়, বিবেক ধ্বংস 
সে তো সবাই জানবে না।
তেলের মাথায় তেল দিয়ে ভাই 
ভালো থাকতেও পারবেনা
কথায় কথায় রাগ করা যার
স্বভাব সেটা যাবে না। 
স্বপ্ন দেখা নয়কো বারণ 
জীবন তো আর থামবে না।
দুর্নীতি আর মিথ্যাচার
কখনো সেটা যাবে না। 
মানুষ আমি পশু তো নয় 
বিবেক কি আর জাগবে না? 
জীবন আছে চলবে যেমন 
বাঁচতে হলে থামবে না। 
কষ্ট যদি থাকে সবার
ধৈর্য ছাড়া চলবে না। 
মন আছে তাই প্রেমও আছে 
বয়স সেটা কিছু না। 
মায়া আছে ভালোবাসাও আছে 
মন কি সেটা মানবেনা?
সময় যখন থামবে সবার
জীবন তো আর চলবে না। 
স্বপ্ন দেখা নয়কো বারণ 
জীবন তো আর থামবে না।।