বাংলাদেশ পুলিশের মেধাবী কর্মকর্তা জনাব ছিগবাতুল্লাহ কে আরো বড় পজিশনে দেখতে চাই।।

শরিফুল ইসলাম
ডেস্ক রিপোর্ট
  ১৯ মার্চ ২০২৬, ১৯:২৯

আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের অকুতোভয় ও সংগ্রামী সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের মেধাবী উচ্চ পদস্থ কর্মকর্তা জনাব ছিগবাতুল্লাহ ভাই কে আরো আরো বড় পজিশনে দেখতে চাই।।
মতিহারের সবুজ চত্বরে একসাথে কাঁধে কাধ মিলিয়ে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি এরশাদ বিরোধী আন্দোলনে। সেইসাথে বন্ধুত্ব, ভালোবাসা ও একজন আপাদমস্তক বিএনপির হীরার টুকরা। যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মিছিলে ২০- ৩০ জনের মিছিল করতাম, তারমধ্যে ছিবগাত উল্লাহ অন্যতম। তারপরে চাকরি জীবনে পুলিশ ডিপার্টমেন্ট এর বিভিন্ন জেলায় চাকরি করা অবস্থায় অত্যন্ত দক্ষতা ও সততার পরিচয় দিয়ে এসেছে। যার কারনে বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর পদোন্নতি বঞ্চিত ও বিভিন্ন হয়রানির শিকার করেছে।
জুলাই বিপ্লবের পরবর্তীকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রধান হিসাবে তিনি ভগ্নপ্রায় ও বিপর্যস্ত পুলিশ বাহিনীকে কন্টিনিউয়াস মনিটরিং, অনুপ্রেরণা প্রদান করে টিম হিসেবে গড়ে তোলা পূর্বক ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের নৈরাজ্য দমন এবং শিল্পাঞ্চলে শান্তি ফিরিয়ে আনে এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে অশান্ত করে সরকারকে বেকায়দায় ফেলতে পতিত-পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্র কঠোর হাতে দমন করে, এটি ছিল অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ একটি দায়িত্।
পরবর্তীতে সিআইডি প্রধান হিসেবে, প্রায় নিষ্ক্রিয় ও মনোবলহীন হয়ে পড়া বাংলাদেশ পুলিশের সিআইডি-কে পুনরুজ্জীবিত করে; তাদের মধ্যে নতুন উদ্যম ও প্রেরণা সঞ্চার করে প্রতিষ্ঠানটিকে তার প্রকৃত গৌরবে ফিরিয়ে আনে এবং প্রায় ১০,০০০ কোটি পাচারকৃত অর্থ এবং সম্পদ জব্দ করে।
কেন যেন পুলিশ ডিপার্টমেন্টে ছিবগাত উল্লাহ মতো সৎ ও সাহসী অফিসারের এহেন পরিস্থিতির শিকার হতে হবে এটা এটা আমার বোধগম্য হয় না। পীর বংশের একজন সদস্য হিসেবে এবং এবং মুসলিম হিসেবে দাড়ি রাখলেই কি জামাত শিবির হয় নাকি? আমার মতো হাজার হাজার জাতীয়তাবাদি ছাত্রদলের সাবেক ছাত্রনেতারা ছিবগাত উল্লাহ এই ঘটনায় স্থম্ভিত ও মর্মাহত হয়েছে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রনেতা হিসেবে এই বিষয়টি সু বিবেচনার সহিত দেখার জন্য অনুরোধ করছি। এইভাবে যদি কুচক্রী ও হাইব্রিড মহলের মাধ্যমে বিএনপি ঘরানার অফিসারদের অবমূল্যায়ন দেখতে হয়, তাও আবার বিএনপির আমলে তাহলে বিষয়টি খুবই দুঃখজনক। ছাত্রদলের জন্য জীবন ও যৌবন বিসর্জন দিয়ে যদি শেষ বয়সে জামাত শিবিরের ট্যাগ খেতে হয় তাইলে বলার কিছু নাই।