
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে হোয়াইট হাউসের ওভাল অফিসে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কোনো নির্দিষ্ট আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, সাংবাদিকদেরও ছিল না কোনো প্রবেশাধিকার।
তবে হোয়াইট হাউসে নেতানিয়াহুর পৌঁছানোর আগে জাতিসংঘের ইসরাইলি দূত দ্যানি দ্যানন সাংবাদিকদের জানান যে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ইরান যুদ্ধ এই আলোচনার শীর্ষ এজেন্ডা হিসেবে রয়েছে।
ইরান যুদ্ধ বন্ধ করা বা এর তীব্রতা কমিয়ে আনার বিষয়ে দুই নেতা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে দ্যানন বলেন, আজকের বৈঠকে এটিই এক নম্বর আলোচ্য বিষয় হবে এবং ইসরাইল যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে।
এর পাশাপাশি, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, বৈঠকে লেবানন ও গাজায় ইসরাইলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল-জাজিরা।