নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৬, ১৫:৩৬

নিউইয়র্কে বসবাসরত ঢাকাবাসীদের সংগঠন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এ আয়োজন করা হয়। এতে নিউইয়র্কে বসবাসরত ঢাকার দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলার প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংগঠনের সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক নিযুক্ত ডেপুটি কনসাল জেনারেল আনিসুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সুপ্রিম কোর্টের বিচারক সোমা সাঈদ। 
এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা গিয়াস আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমন হোসেন (কুনু), আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বদরুল খান, কুইন্স-বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান উপস্থিত ছিলেন।  
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন।