
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে স্ট্রালিন বাংলাবাজার এলাকার হাসান চাইনিজ রেস্টুরেন্টে এ সভা হয়।
সভায় নবনির্বাচিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট সংগঠক আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, কাওছারুজ্জামান কয়েস, খবির উদ্দিন ভূঁইয়া, সাবেক কমিশনার কামাল উদ্দিন ও সামাদ মিয়া জাকারিয়া।
সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে এবং সহসভাপতি কাজী রবিউজ্জামানের সঞ্চালনায় সভা শুরু হয়। শুরুতে কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক সফিকুর রহমান। সভায় বক্তব্য দেন প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, সদস্য তানিম চৌধুরী ও বিজয় কৃষ্ণ সাহা এবং উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, আব্দুস শহীদ, খবির উদ্দিন ও কামাল উদ্দিন প্রমুখ।
১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে। এর মধ্যে স্ট্রালিন এভিনিউয়ের নাম পরিবর্তন করে বাংলাবাজার নামকরণ এবং নিউইয়র্ক স্ট্যাট সিনেটে ‘বাংলাদেশ ডে’ উদযাপনের উদ্যোগ উল্লেখযোগ্য।