নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সোমা এস. সাঈদ

ডেস্ক রিপোর্ট
  ৩১ জুলাই ২০২৬, ০০:৪৮

বাংলাদেশের জন্য গর্বের এক অনন্য অর্জন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত প্রথম মুসলিম নারী হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে অধিষ্ঠিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সোমা এস. সাঈদ।

বর্তমানে তিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কুইন্স কাউন্টি থেকে নির্বাচিত হয়ে নিউইয়র্ক সিটির সিভিল কোর্টের বিচারক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

গর্বের বিষয় হলো, বিচারপতি সোমা এস. সাঈদের শিকড় বাংলাদেশের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার ইপসলাপুর ইউনিয়নে। তাঁর এই অসাধারণ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশি কমিউনিটির জন্যও এক অনুপ্রেরণার মাইলফলক।