
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত তিন বছরের শিশু অনন্য এক কীর্তি গড়েছে। মাত্র তিন বছর বয়সে বই প্রকাশ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে এই শিশু। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বই প্রকাশের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে কম বয়সি পুরুষ লেখক হিসেবে রেকর্ড গড়েছে অদ্বয়।
প্রতিবেদন অনুযায়ী, শিশুটির নাম অদ্বয় জৈন। ২০২২ সালের ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মনমাউথ জংশনে জন্ম তার। অদ্বয়ের লেখা বইয়ের নাম ‘ডাইনো লার্নস নট টু ওয়েস্ট ফুড’। শিশুদের খাবারের মূল্য বোঝানো এবং খাবার অপচয় না করার শিক্ষা দেওয়াই বইটির মূল উদ্দেশ্য।
স্কুলে দুপুরের খাবারের বিরতিতে নিজের অভিজ্ঞতা থেকেই মূলত বইটি লেখার ভাবনা আসে তার। প্রতিদিনের সাধারণ একটি অভিজ্ঞতাকে শিশুদের জন্য শিক্ষণীয় গল্পে রূপ দেয় অদ্বয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ এপ্রিল নিউ জার্সিতে অদ্বয়ের এই রেকর্ডের স্বীকৃতি দেওয়া হয়।
সূত্র: সামা টিভি