আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব

ডেস্ক রিপোর্ট
  ০৫ মার্চ ২০২৬, ১৪:১২

যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে গৌর পূর্ণিমা উপলক্ষে ধর্মসভা ও হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সিটির ১৪১১ পেনরোজ এভিনিউর একটি প্রার্থনা হলে এই ধর্মসভার আয়োজন করা হয়।
ধর্মসভার কর্মসূচিতে ছিল গৌর পূর্ণিমার মর্মকথা শীর্ষক আলোচনা, হরিনাম সংকীর্তন, মালা জপ, সমবেত প্রার্থনা, ভজন ও কীর্তন। পরে আনন্দঘন পরিবেশে হোলি উৎসব উদযাপন করা হয়।
আটলান্টিক সিটির কৃষ্ণভক্তদের উদ্যোগে আয়োজিত এই ধর্মসভায় প্রবাসী হিন্দু ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন সুমন মজুমদার, প্রদীপ দে, মেরি দে, গঙ্গা সাহা, মিনু নন্দী, রানা দাশ, রেশমী বসাক, পিকলু দাশ, বিউটি দাশ, সুনীল দাশ, লাকী চৌধুরী, দোলা, সুখভাক দাশ, সেনটু সরকার, অনু সরকারসহ অনেকে।
ধর্মসভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষে পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী গৌর পূর্ণিমা ও হোলি উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।