নিউইয়র্কে রায়হান জামানের মায়ের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল

ডেস্ক রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৬, ১৫:৩৯

নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও উৎসব গ্রুপের সিইও রায়হান জামানের সদ্য প্রয়াত মমতাময়ী মা বিশিষ্ট লেখিকা নিলুফার সুলতানার আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) নিউইয়র্কের আগ্রা প্যালেসে এ আয়োজন সম্পন্ন হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিলের সূচনা করা হয়। পরে মরহুমার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রায়হান জামান। তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এরপর মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম মাওলানা মুকিত।
ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিক, পেশাজীবী এবং রায়হান জামানের আত্মীয়-স্বজন ও তার মায়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রায়হান জামানের মা বিশিষ্ট লেখিকা নিলুফার সুলতানা গত ৩ মার্চ ইন্তেকাল করেন। নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে জানাজা নামাজ শেষে পরদিন ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়।