
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হোটেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি ড. জয়নুল আবেদীন রোজের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর।
এ সময় আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুল হক মনি, সাংবাদিক নুরুল ইসলাম, মুন কোরেশী, হেলেনা ইসলাম, আমিনুল হক জিলু, আসমা মতিন, হেনা বেগম, মিছবা মাসুম, সুয়েল আহমেদ, মুফতি সৈয়দ মাহমুদ আলী, জলি বেগম, এম ডি শাহীন আহমেদ, রোমান আহমদ, এম ডি শামসুজ্জামান, জুবেল বেলাল, দীপা হক, উর্মি রহমান, শেখ লাকী ও আল জাবীরসহ অনেকে।
বক্তারা প্রবাসে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে সদস্যসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ভবিষ্যতে বিভিন্ন পেশাগত ও সামাজিক উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।