দোকানের সামনের বারান্দায় রাখা সিংহাসনে চলছে রঙের কাজ। একেকটি সিংহাসনের উচ্চতা দেড় ফুট থেকে মোটামুটি পাঁচ ফুট পর্যন্ত হয়
সিংহাসন তৈরির কাঠের টুকরাগুলো মেশিনের সাহায্যে মসৃণ করে নেওয়া হচ্ছে
চলছে সিংহাসনের ড্রয়ার তৈরির কাজ
নকশা করা সিংহাসনের বিভিন্ন অংশ
নকশাখচিত সিংহাসন তৈরির পর চলছে রঙের কাজ
রং করার পর ফুটে ওঠে নকশা। নকশার ওপর নির্ভর করে দাম
কাঠের সিংহাসনের চূড়ায় খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণের ছবি
কাঠখোদাইশিল্পীদের নিপুণতায় বেঁচে আছে বাংলার ঐতিহ্যবাহী এই শিল্প
একটি সিংহাসন ক্রেতার নিকট পৌঁছানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে