দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন তিন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  ২৯ মে ২০২৬, ১১:০৬

সারাদেশ উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তিন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দা।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিশ্বাস, ত্যাগ ও আশীর্বাদ। সবাইকে ঈদ মোবারক।’
ওয়ানডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পরিবারের সঙ্গে ঈদ করছেন খুলনার খালিশপুরে। ঈদের নামাজ শেষে এলাকার সবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন,আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’
টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস লিখেছেন, ‘পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এই বরকতময় ঈদ আপনার জীবন ভরে তুলুক শান্তি, আনন্দ, সুখ ও অফুরন্ত কল্যাণে। আপনি ও আপনার প্রিয়জনদের জন্য রইলো ভালোবাসা, সম্প্রীতি ও একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তে ভরা একটি দারুণ ঈদের শুভকামনা।’
আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে  সিরিজ শুরু হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজ হবে ঢাকায় আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে।