বিশ্বকাপে ফুটবলারদের যেসব নিয়ম মানতে হবে

স্পোর্টস ডেস্
  ০৮ জুন ২০২৬, ২৩:৩২

সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। ফিফার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলোয়াড়দের বেশ কিছু নিয়মকানুন ফলো করতে হবে।
বিশ্বকাপের সময় ফুটবলাররা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি), বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াদা) কড়া নজরদারিতে থাকবেন।

বিশ্বকাপে খেলোয়াড়দের কী কী করার স্বাধীনতা আছে-

সোশ্যাল মিডিয়ার ব্যবহার
বিশ্বকাপ চলাকালীন ফুটবলাররা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করত পারেন। তবে তারা কড়া নজরদারিতে থাকবেন।

আপত্তিকর পোস্ট নিষিদ্ধ
ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের আপত্তিকর, বর্ণবাদী বা রাজনৈতিক উসকানিমূলক পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।

মিডিয়া এড়ানোর উপায় নেই
ফিফার পূর্ব অনুমতি ছাড়া অফিশিয়াল মিডিয়া সেশন এড়িয়ে যাওয়া অসম্ভব। 

জার্সি খোলা বারণ
গোল করে আনন্দে মেতে জার্সি খোলা যাবে না।

জার্সি বদল
ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে জার্সি বদল করা ফুটবলের ঐতিহ্যবাহী। পারস্পরিক সম্মান প্রদর্শনের এই রীতিতে ফিফার পূর্ণ সম্মতি আছে।

সীমাছাড়া উদ্‌যাপন
গোলের পর সতীর্থদের নিয়ে উল্লাস করার সময় গ্যালারির দর্শকদের উসকানি দেওয়ার মতো অতি উদ্‌যাপন করা যাবে না।

গয়নাগাটি নিষিদ্ধ
মাঠে কোনো রকম গয়না পরা চলবে না। আংটি, গলার চেইন কিংবা ব্রেসলেটকে খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ মনে করে ফিফা।

সুরক্ষাকবচে সবুজ সংকেত
খেলোয়াড়েরা চাইলে সুরক্ষামূলক সরঞ্জাম যেমন ব্যান্ডেজ, ফেস মাস্ক বা গার্ড ব্যবহার করতে পারেন। 

গোপন বার্তা নয়
ভেতরের গেঞ্জি বা অন্য কোনো পোশাকে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত কোনো বার্তা প্রদর্শন করা যাবে না। 

রেফারির সঙ্গে কথা
ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে আক্রমণাত্মক মনোভাব দেখালে হলুদ কিংবা লাল কার্ড নিশ্চিত।

ডাইভিংয়ের শাস্তি
ফাউলের শিকার হওয়ার ভান করলে হলুদ কার্ড খেতে হবে।

হলুদ কার্ডের বোঝা
আলাদা দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে পরের ম্যাচে বাধ্যতামূলক দর্শক সারিতে বসে থাকতে হবে।

লাল কার্ডের নিয়ম
লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হবে। মাঠে ছাড়তে গড়িমসি করলে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়তে পারে।

ডোপ টেস্টের কড়াকড়ি
বিশ্বকাপজুড়ে চলে ডোপবিরোধী কঠোর নজরদারি। ম্যাচ শেষে, অনুশীলনে, এমনকি টিম হোটেলেও যেকোনো খেলোয়াড়কে আচমকা ডোপ টেস্টের জন্য ডেকে নেওয়া হতে পারে।

পরীক্ষায় ‘না’ বলা যাবে না
ফিফা এবং ‘ওয়াডা’র নিয়ম অনুযায়ী, ডোপ টেস্টে অস্বীকৃতি জানানো বা নমুনায় কারচুপি করার কোনো সুযোগ নেই। 

স্বাধীনতায় লাগাম
খেলোয়াড়েরা চাইলেই যখন-তখন মনের সুখে ঘুরে বেড়াতে পারবেন না। ক্যাম্প বা হোটেল ছাড়তে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি লাগবে।

স্পনসর বিতর্ক
ফিফার অফিশিয়াল অনুষ্ঠান বা ইন্টারভিউতে কোনো অননুমোদিত স্পনসর বা প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের প্রচার চালানো যাবে না। 

মাথার আঘাত
ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় মাথায় চোট পেলে বা অচেতন হয়ে পড়লে রেফারি কিংবা ডাক্তারদের সিদ্ধান্তই শেষ কথা। 

যাতায়াত
বিশ্বকাপ চলাকালীন হোটেল, অনুশীলন মাঠ কিংবা স্টেডিয়ামে যাতায়াতের জন্য দলগুলো কেবল ফিফার নির্ধারিত অফিশিয়াল যানবাহন ব্যবহার করতে হবে।

বর্ণবাদবিরোধী ক্যাম্পেইন
ফিফার আয়োজনে ম্যাচ শুরুর আগে বর্ণবাদবিরোধী যেকোনো কর্মসূচিতে অংশ নিতে পারবে দলগুলো।