কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৪:৩৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, ট্রাম্প এই লক্ষ্য অর্জনের জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার উদ্দেশ্য কিউবারের অপরাধমূলক নীতি ও কার্যকলাপের ওপর চাপ সৃষ্টি করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য স্বার্থ রক্ষা করা। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।
আদেশে বলা হয়েছে, যেসকল দেশ সরাসরি বা পরোক্ষভাবে কিউবায় তেল দেয়, তাদের পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে।
হোয়াইট হাউজ আরও জানিয়েছে, এই উদ্যোগের উদ্দেশ্য কিউবার অপরাধমূলক কাজ ও নীতির উপর চাপ সৃষ্টি করা এবং কিউবাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা। আদেশে মার্কো রুবিও ও বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুমোদন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এই শুল্ক হুমকি এমন এক সময়ে এসেছে যখন কিউবার তেলের দীর্ঘদিনের প্রধান উৎস ভেনেজুয়েলার সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে এবং মেক্সিকোও সাময়িকভাবে তেল সরবরাহ স্থগিত করেছে।