সিলেটে থামছে না বৃষ্টি, বন্যার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
  ০৯ জুলাই ২০২৬, ০০:০৭


বৃষ্টি থামছে না সিলেটে, কিছুক্ষণ পরপরই নামছে বৃষ্টি। গত মঙ্গলবার রাত থেকে চলছে এ অবস্থা। ফলে পুরো সিলেট বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস সিলেটের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানিয়েছেন, সিলেটে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৫২.৬ মিলিমিটার, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩২ মিলিমিটার ও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সিলেট অঞ্চলে গত ৩০ ঘণ্টায় ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, এখন বর্ষাকাল, বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক। তবে সিলেটে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে।