মিরসরাইয়ে ইউসামের আহবায়ক কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট
  ২৫ মার্চ ২০২৬, ১৩:৫১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব মিরসরাই (ইউসাম)-এর ২০২৫–২৬ সেশনের জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
 নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং ডাকসুর স্যার এ এফ রহমান হল সংসদের ক্রীড়া সম্পাদক (বহিরাঙ্গন) মুহাম্মদ হাবিবুল্লাহ। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন।
ইউসামের ২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুরাদ, সাধারণ সম্পাদক মাকসুদুল আলম ফাহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেয়া হয়।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম সম্পাদক সাকিব হোসেন, মো. কাওছার আলম, রিয়াজ উদ্দিন, রিয়াদ আহমেদ সৈকত, সদস্য আরাফাত ইসলাম সোয়েব, ফাহমিদা আকতার পিমা, আকাশ চন্দ্র দাশ, মেহরাজ হাবিব চৌধুরী, আব্দুল্লাহ আল আনাস, মোঃ সাদমান শাহরিয়ার, তানভীর হোসেন, সাখাওয়াত হোসেন, আজিজুল হক।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিশ্রুতিশীল পথচলার নতুন সূচনা হিসেবে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইউসাম সবসময় নতুন নেতৃত্বের বিকাশ এবং সাংগঠনিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এ কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা রয়েছে।