আমি নাকি বোকা: কেন এমন লিখলেন তমা মির্জা?

বিনোদন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন তমা মির্জা। এবার নিজের কয়েকটি ছবি প্রকাশ করে আবেগঘন একটি ক্যাপশন দিয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। তার সেই কথায় ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।
ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন তমা মির্জা। কালো রঙের ফুলেল নকশার পোশাকে বেশ স্নিগ্ধ সাজে দেখা গেছে তাকে। খোলা চুল, কপালে ছোট টিপ ও মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।
তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তমার ক্যাপশন। সেখানে তিনি লিখেছেন, ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’
তমার এই আবেগঘন কথার পরই পোস্টটি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীরাও মন্তব্যে নিজেদের অনুভূতি জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেকজনের মন্তব্য, ‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’
অভিনয়ের পাশাপাশি সম্প্রতি করপোরেট জীবনেও পা রেখেছেন তমা মির্জা। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। এর মধ্যেই তার নতুন এই পোস্ট ভক্তদের আগ্রহ আরও বাড়িয়েছে।