১০ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

ফিচার ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো সময়ের ধারায় ইতিহাসে স্থান করে নেয়। ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, মানবসভ্যতার আশীর্বাদ ও অভিশাপ—সবকিছুরই সাক্ষী এই ইতিহাস। নানা প্রয়োজনে মানুষ ফিরে তাকায় সেই দিনগুলোর দিকে।
আজ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়াবলি।

ঘটনাবলি
১৭৬৩ — ফ্রান্স, গ্রেট ব্রিটেন ও স্পেনের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৯৭২ — বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় জাপান।
১৯৭৪ — স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।
১৯৭৯ — ইমাম খোমেনী (রহ.)-এর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় অর্জিত হয়; আড়াই হাজার বছরের রাজতন্ত্রের অবসান ঘটে।
১৯৯৬ — আইবিএমের সুপার কম্পিউটার ‘ডীপ ব্লু’ প্রথমবারের মতো দাবায় বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে পরাজিত করে।
২০১২ — সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি নিজ বাসায় নির্মমভাবে খুন হন।

জন্ম
১৮৪৭ — নবীনচন্দ্র সেন, বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি।
১৮৮৭ — শ্যামমোহিনী দেবী, নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী।
১৮৯০ — বরিস পাস্তেরনাক, রুশ লেখক ও সাহিত্যে নোবেলজয়ী।
১৮৯৪ — হ্যারল্ড ম্যাকমিলান, ব্রিটিশ প্রধানমন্ত্রী (১৯৫৭–১৯৬৩)।
১৮৯৭ — জন ফ্রাঙ্কলিন এন্ডারস, নোবেলজয়ী মার্কিন ভাইরাসবিদ।
১৮৯৮ — বের্টল্ট ব্রেখট, জার্মান নাট্যকার।
১৯০২ — ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন, নোবেলজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯০৩ — পি কে রোজি, মালয়ালম সিনেমার প্রথম অভিনেত্রী।
১৯১০ — ডমিনিকুয়ে পিঁড়ে, নোবেলজয়ী বেলজিয়ান খ্রিষ্টান ভিক্ষু।
১৯৩৮ — আব্দুল জব্বার, বাংলাদেশি সংগীতশিল্পী।
১৯৪১ — মাইকেল আপ্টেড, ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৪২ — মাধবী মুখোপাধ্যায়, ভারতের বাঙালি অভিনেত্রী।
১৯৫০ — মার্ক স্পিটজ, কিংবদন্তি মার্কিন সাঁতারু।
১৯৬২ — আতহার আলী খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
১৯৬৭ — লরা ডার্ন, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
১৯৭২ — মাইকেল স্কট কাসপ্রোভিচ, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৮৬ — ইয়ুই ইচিকাওয়া, জাপানি অভিনেত্রী ও মডেল।
১৯৮৬ — রাদামেল ফ্যালকাও গার্সিয়া জারাতে, কলম্বিয়ান ফুটবল তারকা।

মৃত্যু
১৭৫৫ — মন্টেসকুইয়ু, ফরাসি দার্শনিক ও আইনজ্ঞ।
১৮৩৭ — আলেকজান্ডার পুশকিন, রুশ কবি ও সাহিত্যিক।
১৮৯১ — সোফিয়া কভালেভস্কায়া, রুশ-সুইডিশ গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৯১২ — জোসেফ লিস্টার, আধুনিক শল্যচিকিৎসার জনক।
১৯১৮ — উসমানীয় সুলতান দ্বিতীয় আবদুল হামিদ।
১৯২৩ — উইলহেল্ম কনরাড রন্টজেন, জার্মান পদার্থবিদ।
১৯৩০ — অক্ষয়কুমার মৈত্রেয়, বাঙালি ইতিহাসবিদ।
১৯৬৮ — মনীন্দ্রভূষণ গুপ্ত, বাঙালি চিত্রশিল্পী।
১৯৭৪ — পাহাড়ি সান্যাল, বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
২০০৫ — আর্থার মিলার, মার্কিন নাট্যকার ও লেখক।
২০১৪ — শার্লি টেম্পল, মার্কিন অভিনেত্রী ও কূটনীতিক।
২০১৬ — অরবিন্দ মুখোপাধ্যায়, বাঙালি চলচ্চিত্র পরিচালক।
২০২১ — তুহিনকান্তি ঘোষ, বাঙালি সাংবাদিক।

আজকের দিবস:
বিশ্ব ডাল দিবস
আন্তর্জাতিক আরব চিতাবাঘ দিবস