
ভারতের সিকিমে শুক্রবার সন্ধ্যায় ৩.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে ভূমিকম্পটি ঘটে।
ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমে, দার্জিলিং শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। জিয়ালশিং শহরের উত্তর দিকে প্রায় ৯ কিলোমিটার এলাকাও কম্পনে প্রভাবিত হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।