লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ এপ্রিল ২০২৬, ২৩:৩৪

লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। একাধিক প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ বিমান হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলে বাবলিয়েহ শহরে করা হয়েছে।
এসব হামলার পর দেশজুড়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় শহরটির হাসপাতালগুলো নিজেদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে, পরিস্থিতি ক্রমশই বিপর্যস্ত হয়ে পড়ছে।
এর আগে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে, প্রয়োজন অনুযায়ী লেবাননে হামলা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মার্চ মাস থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ইসরাইল প্রায় ১,৯০০ জনকে হত্যা করেছে এবং এসব হামলায় ৬,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে।

সূত্র: মিডলইস্ট আই