
পাকা কলা খুব দ্রুতই নরম হয়ে যায়। একদিন পরেই এর খোসা কালো হতে শুরু করে। এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায়, এটি আমাদের সবার জানা। এমন কলা বেশিরভাগ মানুষ খেতে চান না। বিশেষ করে শিশুরা মুখ ফিরিয়ে নেয়। তাহলে উপায় কী?
তবে উপায় আছে, যদিও একটা একটা করে কলা কিনে এনে খাওয়া, তা মোটেই সম্ভব নয়। তবে পাকা কলা কয়েক সপ্তাহ কিংবা মাসজুড়ে ভালো রাখা যায়। আর সংরক্ষণের আগে কলাগুলো লবণ মেশানো পানিতে ধুয়ে নিন। এতটুকুই!
হ্যাঁ, এতেই মিলবে দীর্ঘমেয়াদি সমাধান। খাদ্য অপচয় রোধ করা যেখানে আজকের দিনের একটি বড় উদ্বেগ, সেখানে সাধারণ লবণ ব্যবহার করে কলা সংরক্ষণ সম্ভব হয়। চলুন জেনে নেওয়া যাক, পাকা কলা সংরক্ষণের কিছু সহজ ও ঘরোয়া কৌশল।
লবণপানির সহজ কৌশল
অতিরিক্ত সময় সংরক্ষণের টিপস
লবণপানির কৌশলের সঙ্গে আরও কিছু পদ্ধতি ব্যবহার করে কলার সতেজতা বাড়ানো যেতে পারে।
ডাঁটি মোড়ানো: কলার ডাঁটির অংশটি প্লাস্টিকের মোড়ক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিন। এতে ইথিলিন গ্যাস ফলে ছড়িয়ে পড়া বন্ধ হয় এবং পাকার প্রক্রিয়া ধীর হয়।
ঝুলিয়ে রাখা: কলা টেবিলে বা বাটিতে রাখার চেয়ে পুরো ফানা ঝুলিয়ে রাখুন। এতে ওজনের কারণে নিচের কলাগুলো থেঁতলে যাবে না। ঝুলিয়ে রাখলে বাতাস চলাচল করতে পারে এবং কলা তার আকৃতি ধরে রাখতে পারে।
অন্য ফল থেকে দূরে রাখা: কলাকে আপেল, অ্যাভোকাডো এবং টমেটোর মতো ফল ও সবজি থেকে দূরে রাখতে হবে। কারণ এ ফল প্রচুর পরিমাণে ইথিলিন গ্যাস নিঃসরণ করে, যা কলাকে খুব দ্রুত অতিরিক্ত পাকিয়ে দেয়।