কুইন্সের রেস্তোরাঁয় আগুন ,আহত ৯

ডেস্ক রিপোর্ট
  ১১ জানুয়ারি ২০২৬, ১৯:০৩

কুইন্সের করোনা এলাকায় একটি রেস্তোরাঁয় লাগা আগুন উপরের আবাসিক অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়লে শনিবার ভোরে ফায়ার ডিপার্টমেন্ট একাধিক ব্যক্তিকে উদ্ধার করে।
আগুনের সূত্রপাত হয় জেসি রেস্টুরেন্টে, যা করোনা অ্যাভিনিউয়ের ১০৭-২০ নম্বরে অবস্থিত। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ৭৯ জন ফায়ার ও ইএমএস কর্মী।
আগুন দ্রুত উপরের অ্যাপার্টমেন্টে ছড়িয়ে পড়ায় দু’জন বাসিন্দা আটকা পড়েন। পরে মই ব্যবহার করে ফায়ারফাইটাররা তাদের নিরাপদে উদ্ধার করেন।
এই ঘটনায় এক ফায়ারফাইটারসহ মোট নয়জন আহত হন। তাদের মধ্যে আটজনের চিকিৎসার প্রয়োজন হয়নি, আর একজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।