কুইন্সে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ডেস্ক রিপোর্ট
  ১১ জানুয়ারি ২০২৬, ২১:০২
আপডেট  : ১২ জানুয়ারি ২০২৬, ২০:২০

শুক্রবার বিকেলে কুইন্সে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘটে উডহেভেন এলাকার ৮৫তম অ্যাভিনিউ ও ৭৬তম স্ট্রিটের কাছে। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি ধারালো অস্ত্র হাতে ১৭ বছর বয়সী ভুক্তভোগী জোসুয়ে আরগুডোকে ধাওয়া করছে।
পরে স্থানীয় বাসিন্দারা আরগুডোকে এক প্রতিবেশীর বাড়ির সামনের লনে লুটিয়ে পড়ে থাকতে দেখেন।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।