ব্রুকলিনে পথচারীর দেহ টেনে নিয়ে গেল চলন্ত গাড়ি

ডেস্ক রিপোর্ট
  ১৭ জানুয়ারি ২০২৬, ২৩:২১


নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে গাড়ির ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন।আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে মাদার গ্যাসটন বুলেভার্ডের পিটকিন অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী নারী ওই সময় সড়ক পার হচ্ছিলেন। ওই সময় তার দিকে এগিয়ে আসা ধূসর রঙের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
ভুক্তভোগী গাড়ির নিচে পড়ে গেলেও, চালক গাড়ি চালাতে থাকেন। যার ফলে, গাড়িটি নারীকে খানিকটা দূরে টেনে নিয়ে যায়। একপর্যায়ে ওই নারীর শরীর রাস্তার ধারে একটি ধোপাখানার সামনে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ওই নারী নিহত হন
এ ঘটনায় গাড়িটির চালককে আটক করতে তদন্ত চালাচ্ছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।