
নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ওই স্কুলের বাস্কেটবল কোচের ছবি প্রকাশ করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
আইউইটনেস নিউজ জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হলেন জোভনে জনসন(৩৪)। তিনি ব্রঙ্কসের আইকান চার্টার ২ স্কুলে জিম প্রশিক্ষক ও বাস্কেটবল কোচ হিসেবে কর্মরত ছিলেন।
জনসনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ওই স্কুলের এক ছাত্রীকে(১৪) ধর্ষণের অভিযোগ ওঠে।
পরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
ব্রঙ্কস স্পেশাল ভিক্টিম’স স্কোয়াড গত বছর ২১ ডিসেম্বর(রোববার) অভিযুক্তকে গ্রেপ্তার করে।
সম্প্রতি যৌন হয়রানির শিকার ভুক্তভোগীদের অভিযোগ জানাতে অনুপ্রাণিত করতে সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে এনওয়াইপিডি।
ভুক্তভোগীরা অভিযোগ জানাতে পারবেন এনওয়াইপিডির সেক্স ক্রাইম হটলাইন নম্বর ও ক্রাইম স্টপার্স হটলাইন নম্বরে।