লং আইল্যান্ডে আবাসিক ভবনে আগুন, শিশুসহ নিহত ২

ডেস্ক রিপোর্ট
  ১৪ মার্চ ২০২৬, ১৪:৩১

লং আইল্যান্ডের হেমস্টেড শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, শুক্রবার ভোর ৪টা ৫ মিনিটে শহরের আলবেমারলে অ্যাভিনিউ ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার কিছু সময় পর শিশুটিসহ আহত দুই ভুক্তভোগীকে ভবন থেকে উদ্ধার করা হয়। পরে তাদের নাসাউ ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তারা মারা যান।
অগ্নিকাণ্ডের ফলে ভবনটির দশজন বাসিন্দা ও একটি কুকুর গৃহহীন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ভুক্তভোগীদের স্থানান্তরে কাজ করছে রেড ক্রস।
ওই ঘটনায় আহত হয়েছেন আগুন নেভাতে আসা ফায়ার ফাইটারকর্মীদের একজন।
ন লাগার কারণ তদন্তাধীন। এখন পর্যন্ত নিহত ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।