‘ইয়েলো লাইন’ থেকে সেনা প্রত্যাহার নয়, সাফ জানিয়ে দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৮

গাজার তথাকথিত ‘ইয়েলো লাইন’ এলাকা থেকে সেনাবাহিনী সরিয়ে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 
সম্প্রতি গাজায় ইসরাইলি বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে গণমাধ্যম ওয়াইনেট।
সেখানে নেতানিয়াহু জানান, ওই এলাকার সবটুকু এখন ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনারা সেখানেই অবস্থান করবে।
২০২৫ সালের অক্টোবরে গাজায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তার প্রথম ধাপে ইসরাইলি বাহিনী পিছিয়ে এসে যে সীমানা তৈরি করেছিল, সেটিই ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত। ইসরাইলি সেনাবাহিনীর মানচিত্র অনুযায়ী, ইসরাইল সীমান্ত থেকে গাজার ভেতরে ১.৫ থেকে ৬.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই এলাকাটি। এটি পুরো গাজা উপত্যকার প্রায় ৫৮ শতাংশ জায়গা জুড়ে রয়েছে।

সূত্র: আল-জাজিরা।