
যুক্তরাষ্ট্রের নিউজার্সি ও নিউইয়র্ক অঞ্চলে তীব্র শীত। তাপমাত্রা এখন খুব কম এবং তুষারপাত হচ্ছে। ফলে আবহাওয়া কঠিন হয়ে উঠেছে।১৮ জানুয়ারি রোববার নিউইয়র্ক শহরে ভারী তুষারপাতের আশঙ্কায় ভ্রমণের জন্য সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা শূন্যের কাছাকাছি বা এর নিচে অবস্থান করছে এবং রাস্তা, ট্র্যাক ও ফুটপাথগুলো বরফের কারণে অনেক জায়গায় স্লিপারি অবস্থায় পরিণত হয়েছে।
এই তুষার ও ঠান্ডা আবহাওয়ার ফলে যেখানে তুষার জমে গেছে, লোকজন সেখানে বের হয়ে নিয়মিত রাস্তা ও ড্রাইভওয়ে পরিষ্কার করছে। অনেক জায়গায় মানুষ বড় বা ছোট শোভেল দিয়ে বরফ সরাচ্ছে, যাতে চলাচল কিছুটা সহজ হয়। বড় যানজট ও দুর্ঘটনা এড়াতে রাস্তা থেকে বরফ সরানোর কাজ ব্যস্ত দেখা গেছে লোকজনকে । সেন্ট্রাল নিউজার্সি এবং উত্তরের এলাকাগুলোতে একই অবস্থা। কর্মদিবস না থাকায় লোক ও যান চলাচল নেই বলেই চলে। জরুরি কাজগুলো চলছে।কর্মীদের বরফ পরিচ্ছন্ন করে ন্যুনতম চলাচল নিশ্চিত রাখতে দেখা গেছে।
স্লিপারি রাস্তা এবং বরফের স্তর জমে থাকায় গাড়ি চালানোও ঝুঁকিপূর্ণ হয়েছে। বিশেষ করে রাতের সময় তাপমাত্রা আরও কমে গেলে তুষার গলে আবার আবার জমে বরফে পরিণত হচ্ছে, ফলে হঠাৎ পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। কম তাপমাত্রায় হাঁটাহাঁটি ও গাড়ি চলাচলে সকলকে সতর্ক থাকতে বলা হচ্ছে।সামগ্রিক ভাবে বলা যায়, নিউজার্সি ও নিউইয়র্কে বর্তমানে শীতের তীব্রতা ও তুষার ঝরায় জনজীবন ও দৈনন্দিন কাজ‑কর্মে প্রভাব পড়েছে। বরফ মাড়িয়ে পরিষ্কার করার কাজ চলছে এবং মানুষ সতর্কতার সঙ্গে চলাচল করছে। আগামী কয়েকদিন এ অঞ্চলে তীব্র শীত অনুভূত হবে বলে আবহাওয়া বিভাগ জানাচ্ছে।