ঢাকা-১৭ আসনে বিজয়ী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫০

ঢাকা-১৭ আসনের প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখানে তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।
শুক্রবার ভোর ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা-১৭ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এ আসনে তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি। বাতিল হয় ২ হাজার ২১১টি। বৈধ ভোট হয় ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
ঢাকা-১৭ আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ উল্যাহ হাতপাখা প্রতীকে ১ হাজার ৭৬৮ ভোট ও জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ১৬৮ ভোট পেয়েছেন।