সিলেটের ৬ আসনের ৫টিতেই ধানের শীষ

চমক দেখালেন আরিফ ও লুনা

ডেস্ক রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৮

সিলেটে চমক দেখালেন আরিফ ও লুনা। তারা দুজনই বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিলেট জেলার পাঁচটিতেই বিপুল ভোটে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। যার মধ্যে চমকদায়ক জয় এসেছে সিলেট-৪ ও সিলেট-২ আসনে।

সিলেট-১ আসনে ১৫০ কেন্দ্রে ১ লাখ ২৭ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের খন্দকার আব্দুল মুক্তাদির এগিয়ে রয়েছেন। জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ৪৪১ ভোট। এই আসনে ৪১ হাজার ৪৫৭ ভোটে এগিয়ে রয়েছে বিএনপি।

সিলেট-২ আসনে বেসরকারি ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ১২৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট।
আর জামায়াত নেতৃত্বাধীন জোটের শরীক খেলাফত মজলিসের প্রার্থী মুহা. মুনতাসির আলীর দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। প্রায় ৭৯ হাজার ২৫১ ভোট ব্যবধানে লুনা এগিয়ে রয়েছেন।

সিলেট-৩ আসনে ৩৬ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের মো. আবদুল মালিক পেয়েছেন ৩০ হাজার ৯১৯ ভোট। আর জামায়াত জোটের খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজুর রিকশা প্রতীক পেয়েছে ১৮,৮২৭ ভোট। ফলে মালিক ১২,০৯২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

সিলেট-৪ আসনের ১৭২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। আর জামায়াতে ইসলামী প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ৬৫ হাজার ৭৭৬। ফলে আরিফুল হক ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের ১৫৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ১১ দলীয় জোটের দেয়াল ঘড়ি প্রতীকের খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। আর বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি বিদ্রোহী) মামুনুর রশিদ চাকসু (মামুন) ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট। এই আসনের পোস্টাল ভোট গণনা বাকি থাকায় এখানে চূড়ান্ত ফলাফল হয়নি। সিলেট-৬ আসনে ১৯২ ভোটকেন্দ্রের বেসরকারি গণনা অনুযায়ী বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ৯৭ হাজার ৯৪৬ ভোট। আর জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১৫৭ ভোট। ফলে ৮,৭৮৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।