নিউ জার্সির আটলান্টিক সিটিতে ২৯ জানুয়ারি বিএএসজের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গৃহহীন ও অসচ্ছল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)। সংগঠনটির উদ্যোগে আগামী ২৯ জানুয়ারি দুপুরে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট অ্যাভিনিউ এলাকায় অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
বিএএসজের কর্মকর্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কর্মকাণ্ডে কমিউনিটির সচেতন মানুষের অংশগ্রহণ কামনা করেন তারা।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বলেন, ভবিষ্যতেও মানবিক সহায়তামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।