• সর্বশেষ
  • জনপ্রিয়
সৌদি আরবের বিরুদ্ধে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না

সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।  বুধবার (১৪ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। খবর আল আরাবিয়ার।  ইরাকের সরকারি বিবৃতির বরাতে দেশটির সংবাদ সংস্থা আইএনএ জানায়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি এবং...বিস্তারিত

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন

সাহিত্যে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার কবি ও লেখক অ্যান কারসন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে। পুরস্কার ঘোষণার সময় বলা হয়, ‘শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে খেলাচ্ছলে সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যের জন্য নতুন নতুন রূপ সৃষ্টি করা সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য’ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। সাহিত্যে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান। কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসনের লেখায় কবিতা, গদ্য, সংলাপ ও অনুবাদ মিলেমিশে এক ভিন্নধর্মী ...বিস্তারিত